প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৪৩ এ.এম
নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুক্তার হাসান, টাঙ্গাইল :
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়। পরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক ও নিপীড়িত নারী শিশু টাঙ্গাইল জেলার সমন্বয়কারী এডভোকেট মমতাজ করিম। এসময় উপস্থিত ছিলেন মহিলাদল নেত্রী রহিমা বেগম, শাহনাজ পারভীন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, হাওয়া বেগম, এলি আক্তার, খাদিজা আক্তার ইমু, আশা আক্তারসহ অন্যান্য নেত্রীরা।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫