মুক্তার হাসান, টাঙ্গাইল ::২৬ সেপ্টেম্বর -২০২৫,শুক্রবার।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে বাঘিল ইউনিয়নে ধরের বাড়ি হাটে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৬সেপ্টেম্বর) বিকেলে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক (ভিপি) মনিরের নেতৃত্বে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা শ্রমিক দল নেতা তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মজনু মন্ডল, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন নেতা সোহেল, বাঘিল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদ আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্নু সম্পাদক আব্দুল ফরাজী, বাঘিল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রুবেল, যুগ্ন আহবায়ক মজনু মিয়াসহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।