প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:২৯ এ.এম
ঘিওরে ৫ টি দাবি উত্থাপন করে ডেরা রিসোর্ট বন্ধের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জে এলাকাবাসী ও তৌহিদী জনতা ডেরা রিসোর্ট বন্ধ ও এশিউর গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মানববন্ধন করেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মানববন্ধনকারীরা পাঁচটি দাবি উত্থাপন করেছেন। তারা বলেছেন, ডেরা রিসোর্টের কার্যক্রম বন্ধ করে কলকারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, দখলকৃত কবরস্থান উদ্ধার করে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করা হোক, ভরাটকৃত সরকারি খাল পুনঃখনন করে ফসলি জমির জলাবদ্ধতা নিরসন করা হোক, ক্ষতিগ্রস্তদের জমিজমা ফেরত দেওয়া হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা, জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক আব্দুল মমিন, ঘিওর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হেদায়েত উল্লাহ, মুফতি আব্দুল্লাহ, ভুক্তভোগী হযরত আলী।
উল্লেখ্য, ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নে ২০২২ সালে এশিউর গ্রুপের উদ্যোগে স্থাপিত হয়েছে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার।।###
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫