নিজস্ব প্রতিবেদক::০১ অক্টোবর-২০২৫,বুধবার।
মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি, মানিকগঞ্জ সদরের দুই বারের উপজেলা চেয়ারম্যান, ও সভাপতি উপজেলা পরিষদ ফাউন্ডেশন অফ বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষনা ভোট দিবেন ধানের শীষে বাংলাদেশ গড়বো মিলেমিশে । এই দেশ শুধু মুসুলমানের না , এদেশ মুসলিম- হিন্দু সবার । বাংলাদেশে হাজার বছর ধরে যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম এক সাথে ঈদে যেমন আনন্দ ভাগাভাগি করি তেমন পুজায় আনন্দ ভাগাভাগি করে থাকি । আমাদের দেশ হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন ও সম্প্রীতির বাংলাদেশ । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ হিন্দু সম্প্রদায়ের শারর্দীয় দূর্গা উৎসবে বিএনপির নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা করতে হবে । অতীতে বাবড়ি মসজিদ ভাঙার সময় আমি বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাত জেগে পূজা মন্ডপ পাহাড়া দিয়েছি । আগামী ২০২৬ সালে ফেরুয়ারি মাসে জাতীয় সংসদ নির্কাচন হবে । আমি আগামী নির্বাচনে এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে গণসংযোগ ও প্রচারনা করছি । আপনারা আমাকে দুইবার মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন । আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান । তিনি বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘাায়ু কামনা করে দোয়া চান ।
আজ (১ অক্টোবর) বিকাল থেকে গভীর রাত পর্যস্ত মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া থানার জাগীর ধানকোড়া ইউনিয়ন, আটিক গ্রাম ইউনিয়ন,কৃষ্ণপুর ইউনিয়ন, ও মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও ধানের শীষের প্রচারণা কালে একথা গুলো বলেছেন।
তিনি আরো বলেন, মানিকগঞ্জে প্রতিটি পূজা মন্ডপেই শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মন্ডপগুলোতে পুলিশ প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতা কর্মীরা রয়েছে। আগামী ২০২৬ সালে ফেরুয়ারি মাসে জাতীয় সংসদ নির্কাচন হবে । আমি আগামী নির্বাচনে এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে গণসংযোগ ও প্রচারনা করছি । আপনারা আমাকে দুইবার মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন । আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে । বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘাায়ু কামনা করে দোয়া চান তিনি।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জহিরুল ইসলাম, সাবেক যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান, জাগীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান নয়ন মিয়া,সদর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মিয়া, সদর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মো:পল্টু মিয়া, জেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জেলা বিএনপি নেতা ফরিদুজ্জামান ফরিদ, জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আইয়ুব আলী,সদর থানা শহীদ জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলাম মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মিঠু, জেলা শ্রমিক দল নেতা মোঃ টিপু মিয়া,তরুন যুবদল নেতা বাবু মিয়া, সাবেক মানিকগঞ্জ জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিন, ও সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসাইন, ছাত্রদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম ও সাকিবসহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দলের নেতৃবৃন্দ ।######