
মানিকগঞ্জ প্রতিনিধি :১৩ নভেম্বর ২০২৫
মানিকগঞ্জ পৌরসভার সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন আক্তারকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আটক করেছে সদর থানা পুলিশ
সূত্র জানায়, শহরের নিজ বাসভবনে হঠাৎ পুলিশি অভিযান চালানো হয়। এরপর রাতেই তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
জেসমিন আক্তার ছিলেন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর, এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
সদর থানার ওসি মো. কামাল হোসেন রাত ১২টার দিকে গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।