নিজস্ব প্রতিবেদক ঃ
মানিকগঞ্জ-১ ( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবিরের সহধর্মিনী শায়লা কবির বলেন, এস এ জিন্নাহ কবির নির্বাচিত হলে অবহেলিত দৌলতপুরের জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবে। রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুল কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করবে। বিএনপি ক্ষমতায় গেলে মা-বোনদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিমাসে ভাতা দেয়া হবে। শিক্ষিত বেকার যুবকদের যতোদিন চাকরি না হবে বেকার ভাতা দেয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি'র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
রবিবার ( ১৭ জানুয়ারি ) রাতে মানিকগঞ্জে দৌলতপুর উপজেলা সদরের সমেতপুর গ্রামবাসীর উদ্যোগে বিএনপি'র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া মাগফেরাত কামনায় স্বরন সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবিরের সহধর্মিনী শায়লা কবির একথাগুলো বলেছেন।
তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী।।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী , মা মাটি মানুষের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি ।
এছাড়া স্বরন সভায় বিশেষ বক্তা ছিলেন, বিএনপি'র প্রার্থীর কন্যা তাসফিয়া কবির উদিতা।
সমেতপুর গ্রামের বিএনপির নেতা শাহ আলম মাস্টার এর সভাপতিতৃে এসময় বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা গোলাম মোস্তফা, দৌলতপুর উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: লোকমান হোসেন, জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হামিদুর রহমান দুলাল, দৌলতপুর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, দৌলতপুর উপজেলা বিএনপি বন ও পরিবেশ সম্পাদক আইয়ুব আলী রেজা, উপজেলা কৃষকদলের সভাপতি আবু সাঈদ মুসা , উপজেেলা কৃষক দলের সহ-সভাপতি আরফান আলী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক বিশ্বাস, জেলা যুবদলের
নেতা আমীর হামজা পিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস ছালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, বিএনপি নেতা মো: মিলন হোসেন,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির এলিট প্রমুখ।
।
।####