নিজস্ব প্রতিবেদক :২২ জানুয়ারি-২০২৬,
মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির বলেছেন, স্বাধীনতার পর তিনটি স্বৈরাচার সরকারের পতন হয়েছে। স্বৈরাচার শেখ মুজিব, স্বৈরাচার এরশাদ,বিশ্ব বেহায়া ফ্যাসিস্ট নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা।
তিনি আরও বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল । মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ্য শহীদদের রক্ত ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে । স্বাধীনতার ৫৬ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির এদেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে । সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে । বিএনপি'র চেয়ারপার্সন জনাব বিপ্লবী তারেক রহমানের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে রুপরেখা রয়েছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা বোনদের প্রতিমাসে ভাতা দেওয়া হবে, শিক্ষিত বেকারদের চাকুরী যতদিন না হবে বেকার ভাতা দেওয়া হবে। কৃষকদের কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে স্যার, কীটনাশক, বীজ কৃষি উপকরণ দেওয়া হবে। উৎপাদিত ফসল কৃষকদের কাছ থেকে সরকার ক্রয় করবে।
আজ শুক্রবার (২২ জানুয়ারি ) বিকাল সাড়ে ৫ টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ধামস্বর ইউনিয়নের কাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী বিশাল প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।
তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারন মানুষকে ধোকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে। সাধারন ভোটাদের ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বলে বেড়াচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, নাওজুবিল্লাহ, দেখেন জামায়াত কত বড় মিথ্যাবাদী। ধর্ম ব্যবসায়ী জামায়াতের মিথ্যা কথায় আপনারা বিভ্রান্ত হবেন না । আমি নির্বাচিত হলে অবহেলিত দৌলতপুর-ঘিওর-শিবালয় কৃষক শ্রমিক, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়ন করব।অবহেলিত এলাকার রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, স্কুল কলেজ,মসজিদ, মাদ্রাসার, মন্দিরের উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, আগামীতে বিএনপি'র ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক বিপ্লবী তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘাায়ু কামনা করে দোয়া চান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুন্টু,ধামস্বর ইউনিয়ন বিএনপি'র সভাপতি এডভোকেট আলেক মিয়া,বিএনপি নেতা এডভোকেট আরিফুর রহমান লিটন, বিএনপি নেতা রফিকুল ইসলাম গোটু ধামশ্বর ইউনিয়ন বিএনপি'র সম্পাদক লুৎফর রহমান পিন্টু, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন নাসির, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, ধামস্বর ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু,সাধারণ সম্পাদক খলিলুর রহমান, তারেক জিয়া প্রজন্ম দলের আহবায়ক লুৎফর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান সহ নেতৃবৃন্দ।