নিজস্ব প্রতিবেদক :
আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির এর পক্ষে নির্বাচনী ভোটের মাঠ চসে বেড়াচ্ছেন মেয়ের শ্বশুর ঢাকা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল সরকার।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে তালুকনগর বাজারে ধানের শীষের নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র মনোনীত ধানের শীষের প্রার্থী জিন্নাহ কবিরের পক্ষে মেয়ের শ্বশুর ঢাকা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল সরকার বক্তব্যে কথাগুলো বলেছেন।
তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে । স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামী বেহেস্তের টিকিট বিক্রি করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে নাউজুবিল্লাহ। ধর্মব্যবসায়ী জামায়াতে ইসলামী মিথ্যা কথা বলে প্রতারণা করে ভোট নেওয়ার পায়তারা করছে।
তিনি আরও বলেন, আপনারা সবাই জিন্নাহ কবির হয়ে বিএনপি'র সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই তারেক রহমানের ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
কলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছামাদ ও দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রবি উজ্জ্বল রবি এর সঞ্চালনায় এবং কলিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সাভার উপজেলার বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য হামিদুর রহমান দুলাল, উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ আজহারুল ইসলাম,জেলা কৃষক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা প্রভাষক কামরুল ইসলাম, কলিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শেফালী আক্তার, বিএনপি নেতা তোফায়েল আহমেদ সূর্য, মহিলা দলনেত্রী আলি আক্তার মিতু, যুবদল নেতা মিঠুন বিশ্বাস,কলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মো: লালন মিয়া, ছাত্রদল নেতা সঞ্জয় মিয়া প্রমূখ।
প্রমুখ।#####