
চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা ঃ
নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. ফখরুল হাসান শিবলীর উদ্যোগে শুক্রবার বিকেলে জেলা শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনের সড়কে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলা বিএনপির সভাপতি ও সদর-বারহাট্রা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের পক্ষ থেকে রোজাদারদের মাঝে কয়েক’শ প্যাকেট ইফতার বিতরণ করেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. ফখরুল হাসান শিবলী। এ সময় জেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. ফখরুল হাসান শিবলী বলেন, সবার আগে বাংলাদেশ। মানুষ মানুষের জন্য। জেলা বিএনপির সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের পক্ষ থেকে আমি পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রোজাদারদের পাশে থাকার চেষ্টা করেছি।