
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ সদর উপজেলায় মাদক ও দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চৈতি আক্তার ও তার স্বামী সুমনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ শহরের একটি অভিজাত ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা ও নগদ প্রায় সোয়া তিন লাখ টাকা জব্দ করা হয়েছে।
জানা যায়, মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে তারা ওই ফ্ল্যাটে বসে মাদক ব্যবসা ও দেহব্যবসার কার্যক্রম পরিচালনা করছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।