
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ (বুধবার) উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
বিক্ষোভকারীরা মির্জাপুর বাইপাস থেকে মিছিল নিয়ে উপজেলার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় মির্জাপুর পল্লী বিদুৎ অফিসে যান এবং সেখানে সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা আগামী তিন দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারি জেনারেল মুফতি আবুল কাশেম মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।
মির্জাপুর থানার কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টার কে জানান, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ কর্মসূচী শেষে পল্লী বিদ্যুৎতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কে স্বারকলিপি দিয়ে চলে যায়।
উল্লেখ্য, গত কয়েকদিনে জেলায় বিদুৎতের লোডশেডিং বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এতে প্রচন্ড গরমে অতিষ্ঠ মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে জেলার বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচী পালন করে।