নিজস্ব প্রতিবেদক :::
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন নিয়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকাঙ্গীর ফিরোজ, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
এসময় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের পরিবেশ উন্নয়নসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় শিক্ষার মানোন্নয়নে নির্দেশনা দেন।