টাঙ্গাইল প্রতিনিধি :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রিয় ভাইয়েরা, আজকে একটা গোষ্ঠী পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিস্ট এই বাংলাদেশের পরিবেশ কে অস্থিতিশীল করতে চায়।
তিনি বলেন,যারা গুম করেছে খুন করেছে, জনগণের উপর নির্যাতন নিবারণ করেছে, যারা এদেশের মানুষকে হত্যা করেছে, তারা আজকে আবার বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করতে চায়।
প্রতিমন্ত্রী এই রাজপথে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে জনগণকে সাথে নিয়ে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। ওই অপশক্তি ফ্যাসিস্টরা যাতে কোন ভাবে দেশের ক্ষতি না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে।
এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু'র
সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আহমেদুল হক শাতীল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, জেলা বিএনপির সাবেক
সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার আনিছুর রহমান,
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব'সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা।