নিজস্ব প্রতিবেদক :::
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁচামারা কাছারি পাড়া থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম (২২) ও মোহাম্মদ আশিক (১৯) কে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
আজ ২৫ সেপ্টেম্বর দৌলতপুর উপজেলার বাচামারা কাচারীপাড়া থেকে দুইজনকে ১০০ গ্রাম গাঁজার সহ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানান,দৌলতপুর থানা পুলিশের এসআই হাবিবুল্লা আলী ও এস আই সাইফুল ইসলাম, এএসআই হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স বাচামারা কাচারী পাড়া অভিযান চালায়।
বাচামারা কাচারী পাড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ মনিরুল ইসলাম (২২) এর টিনের ছাপড়া বসত ঘরের ভিতর দুইজন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করিয়া তাহার নির্দেশক্রমে বাদী সঙ্গীয় অফিসারসহ ইং ২৫/০৯/২০২৬ তারিখ ২২:০৫ ঘটিকার সময় উক্ত স্থানে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌঁড়াইয়া পালানোর চেষ্টা কালে সংগীয় অফিসারের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীদ্বয়কে ধৃত করেন। উপস্থিত সাক্ষীগনের মোকাবেলায় ধৃত আসামীদ্বয়কে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে তাহারা ১। মোঃ মনিরুল ইসলাম (২২), পিতা-ছবুর উদ্দিন, মাতা-ছালেহা বেগম, সাং-বাচামারা কাচারীপাড়া, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ, ২। মোঃ আশিক (১৯), পিতা-মোঃ বজলুর রহমান, মাতা-মোছাঃ আসমানী বেগম, সাং-বাচামারা হাসাদিয়া, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ প্রকাশ করে। ধৃত আসামীদ্বয়ের নিকট কোন মাদকদ্রব্য আছে কিনা জিজ্ঞাসাবাদ করিলে তাহারা প্রথমে এলোমেলো কথাবার্তা বলে। অতঃপর ব্যাপকতর জিজ্ঞাসাবাদ এবং দেহ তল্লাশীকালে ধৃত আসামী মোঃ মনিরুল ইসলাম তাহার পরিহিত লুঙ্গির ডান কোচর হইতে পেপারে মোড়ানো ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং আসামী মোঃ আশিক তাহার পরিহিত লুঙ্গির বাম কোচর হইতে পেপারে মোড়ানো ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, সর্বমোট (৫০+৫০)=১০০ (একশত) গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান ৪,০০০/- (চার হাজার) টাকা নিজ নিজ হাতে বাহির করিয়া।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা করা হয়েছে। ######