নিজস্ব প্রতিবেদক :
টাংগাইলে নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী ভাদ্রা গুরু দয়াল ফুটবল মাঠে ভাদ্রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কোয়ার্টাস ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় অংশ গ্রহণ করেন গাজীপুরের শ্রীপুর ভাউ ভালা ফুটবল একাডেমি বনাম সিরাজগঞ্জের ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাব।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, নাগরপুর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাগরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো : রফিজ উদ্দিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাবেক সদস্য সচিব মো : সজীব রায়হান।
সম্মানিত অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মো হাবিবুর রহমান হাবিব।
আমন্ত্রিত অতিথি ছিলেন, নড়াইল জেলার কালিয়া থানার ওসি মোহাম্মদ ইদ্রিস আলী।
বিশেষ অতিথি ছিলেন,মানিকগঞ্জ জেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবুল হোসেন, আরড়া কুমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল আলিম, ভাদ্রা ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ ফিরোজ মিয়া, সাবেক মেম্বার মোশারফ হোসেন, সিবিএ নেতা মোহাম্মদ হায়দার আলী,ভাদ্রা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী কবিরাজ আব্দুর রাজ্জাক পাগল,সমাজ সেবক মো::হাসেম বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী সুমন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কুমার সরকার।
খেলায় সভাপতিত্ব করেন হাসান মাহমুদ চঞ্চল। ঐতিহ্যবাহী গুরুদয়াল মাঠে চারপাশে কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন।
খেলায় নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় ট্রাইব্রেগারে গাজীপুরের শ্রীপুর ভাউ ভালা ফুটবল একাডেমি সিরাজগঞ্জের ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাবকে পরাজিত করেন। #####