
নিজস্ব প্রতিবেদক ::
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৩ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও দৌলতপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো: শাহিনুর হোসেন শাহিন এর নির্বাচনী মত বিনিময় ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ অক্টোবর ১১ টায় দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ইসলামপুর গাফুরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ইসলামপুর বাসাইল কাটাখালি তিনটি ওয়ার্ডের কয়েকশত সমাজসেবক, মুরুব্বি, যুবসমাজ উপস্থিতিতে মতবিনিময় ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি জয়নাল আবেদীন মাস্টারের সভাপতিত্বে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও দৌলতপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো: শাহিনুর হোসেন শাহিন বলেন, আমি বাঘুটিয়া ইউনিয়নের অবহেলিত নদী ভাঙ্গন কবলিত এলাকার সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক, মেহনতি মানুষের সেবা করতে চাই। আপনারা যদি আমার পাশে থাকেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছি। আপনারা আমার পাশে থাকলে নির্বাচন করব এ সময় উপস্থিত কয়েকশত জনতা হাট উচিয়ে শাহিনুর হোসেন শাহিন কে সমর্থন করেন।
উক্ত মত বিনিময় ও প্রচারণা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ নোমানী, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহরাব আলী , ঘিওর ডিএন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবু,বাঘুটিয়া ইউনিয় বিএনপি’র সাবেক সহ-সভাপতি শাহ আলম বেপারী, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, আনোয়ার হোসেন মাস্টার, মনিরুজ্জামান মন্টু মাস্টার, মোহাম্মদ মনজুর রহমান মাস্টার, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার বিএনপি নেতা আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মো : হালিম মন্ডল,সাবেক মেম্বার মজিবুর রহমান,বা ঘটিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সহ-সভাপতি শাহ আলম, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক মো: নুরুউল্লাহ, বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক শাজাহান সাজু, বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক করিম মোল্লা, বাঘুটিয়া ইউনিয়ন যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আলী হোসেন,উপজেলা যুবদলের সদস্য আব্দুল কাদের, বাঘুটিয়া ইউনিয় শ্রমিক দলের সভাপতি তৌহিদুল ইসলাম লিটন, ওয়ার্ড যুব দলের সভাপতি মোহাম্মদ আলী হোসেন, বাঘুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহফুজ খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক শামীম হোসেন প্রমূখ।
বক্তারা শাহিনুর হোসেন শাহিনকে আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্যের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করছি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহিনুর হোসেন শাহীনকে দলীয়ভাবে সমর্থন দেওয়ার আহবান জানান।
সেই সাথে এলাকাবাসীর পক্ষ থেকে নির্বাচনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।