মানিকগঞ্জ প্রতিনিধি ::
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ (০৮ অক্টোবর – ২৯ অক্টোবর ২০২৬)মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার যমুনা নদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগিতায় অভিযানকালে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৬৫,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ১. ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
আজ (২২ ই অক্টোবর) দৌলতপুর উপজেলার বাঘুটিয়া, বাচামারা, চরকাটারী যমুনা নদী এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন।
সময় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,মৎস্য অফিসের উপসহকারি কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া, সহ মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ।
অভিযানকালে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৬৫,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য আনুমানিক ১৯,৫০,০০০ টাকা।পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।####