নিজস্ব প্রতিবেদক :
কোকো ১৮তম জাতীয় সামার অ্যালেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে মানিকগঞ্জের চার অ্যাথলেট ও চার ব্যাডমিন্টন খেলোয়ার।
পুরুষ বিভাগে ২০০ ও ৮০০ মিটার দৌড়ে নারায়ণ রাজবংশী, ১৫০০ ও ১০ হাজার মিটার দৌড়ে মো. আরজু এবং ৮০০, ১৫০০ ও ৫০০০ মিটার দৌড়ে অংশ নেবেন শ্রীকৃষ্ণ। এ ছাড়া নারী বিভাগে ৮০০ ও ১৫০০ মিটার দৌড়ে অংশ নেবেন মারিয়া আক্তার। ব্যাডমিন্টন একক ও দ্বৈত বিভাগে অংশগ্রহণকারী চারজন হলেন
কাইয়ুম শিকদার, নকিবুর রহমান বিশ্বাস শুভ, আনিসা ইবনে সিরাজ প্রিয়তা ও নুসরাত জাহান অর্পা।
আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে নির্বাচিত অ্যাথলেট ও ব্যাডমিন্টন খেলোয়াড়, সংশ্লিষ্ট কোচ ও টিম ম্যানেজারের হাতে মানিকগঞ্জের জার্সি তুলে দেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সাবেক সদস্য, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়ার ও কোচ মোশাররফ হোসেন বাদল, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সাবেক সদস্য ও জেলা অ্যাথলেট টিমের কোচ মীর প্লাবনসহ সংশ্লিষ্টরা।