
মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক, চাঁদাবাজ,দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে। মাদক ছাড়ি,মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছেড়ে খেলাধুলা করতে মাঠে চলো।
তিনি আরও বলেন, আমি নির্বাচনের আগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। এখন এলাকায় উন্নয়ন করব। আমার এখন আরও একটি দাবি আপনাদের কাছে সেটা হল মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুনীতি রোধ কল্পে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। এলাকার যুব সমাজ কে মাদক মুক্ত করতে হবে , সমাজ থেকে মাদক চাঁদাবাজ দুর্নীতি বন্ধ না হলে একটি জাতির উন্নতি সম্ভব না।
তিনি বলেন, বিএনপি'র নির্বাচনী ওয়াদা পূরণে একে একে বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যে পাঁচ মাসে দৌলতপুর,ঘিওর, শিবালয় সরকারের বরাদ্দকৃত অর্থ দিয়ে রাস্তাঘাট, ব্রিজ কালভাট, স্কুল কলেজ,মসজিদ, মাদ্রাসা,কবরস্থান, মন্দির, শ্মশানঘাট,উন্নয়ন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবে না । ধামশ্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একটি খেলার মাঠ নির্মাণ করে দোয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
আজ ২৪ শে অক্টোবর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বরের বড় হাতকড়া একতা যুব ক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর উপরোক্ত কথাগুলো বলেছেন।
উক্ত খেলায় অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে ও
আমিনুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপি সহ-সভাপতি মাকসুদুল হক মুকুল,উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মো :সিরাজুল ইসলাম,ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জান মানিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্নু সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, কলিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহম্মেদ গোলাপ , ধামশ্বর ইউনিয়ন বিএনপি'র সভাপতি এডভোকেট আলেক মিয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন,, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম,ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু,যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদ, চকমিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল হক খান সোহেল , জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো : অনিক হাসান, আরিয়ান হোসেন সাগর, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান,সরকারি মতিলাল কলেজ ছাত্রদলের সভাপতি শেখ কায়সার নাঈম প্রমুখ।
######