মানিকগঞ্জ প্রতিনিধি ::
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ (০৮ অক্টোবর – ২৯ অক্টোবর ২০২৬)মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার যমুনা নদীতে বিভিন্ন এলাকায় মোবাইল কোট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী, আনসার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিতে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী। মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে এ সময় মৎস্য সম্পদ ধ্বংসকারী ৪০.০০০/= (৪০ হাজার) মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
আজ (২৪ ই অক্টোবর) দৌলতপুর উপজেলার বাঘুটিয়া, বাচামারা, চরকাটারী যমুনা নদী এলাকায় মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট এ সময় অভিযানে এ সময় মৎস্য সম্পদ ধ্বংসকারী ৪০.০০০/-(৪০ হাজার) মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ মাদ্রাসা ওএতিমখানায়,একজন অসহায় ব্যক্তি মধ্যে বিতরণ করা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সময় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,মৎস্য অফিসের উপসহকারি কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া, সহ মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।####