মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে গ্রামীণ যোগাযোগের আধুনিকায়নে নির্মিত ৩টি দৃষ্টিনন্দন পিসি গার্ডার ব্রিজ এবং ১টি পাকা সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন,মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর।
আজ ১ নভেম্বর রোববার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া দৌলতপুর সড়কে নির্মিত তিনটি দৃষ্টিনন্দন ব্রিজ ও হাঁটাইল পাকা সড়ক উন্নয়ন প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।
উদ্বোধনকৃত প্রকল্প ও ব্যয় সংক্রান্ত তথ্য: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এসব ব্রিজ ও সড়ক নির্মিত হয়েছে। ৩টি ব্রিজ নির্মাণে মোট সরকারি ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি ৫১ লক্ষ ৭০ হাজার টাকা।
উদ্বোধন করা প্রকল্পগুলোর বিস্তারিত:
১. গাজীছাইল ব্রিজ: দৌলতপুর-কলিয়া জিসি সড়কের ৪২০৯ মিটার চেইনেজে ৭৫.১০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ।
২. উলাইল ব্রিজ: ৪৫২৮ মিটার চেইনেজে ২৫ মিটার দীর্ঘ আরসিসি আর্চ পিসি গার্ডার ব্রিজ।
৩. কালিদহ ব্রিজ: ৭২৪৫ মিটার চেইনেজে ৫০.০০ মিটার দীর্ঘ ভ্যারিয়েবল ডেপথ গার্ডার ব্রিজ।
৪. হাঁটাইল এলাকার পাকা সড়ক: যোগাযোগের সুবিধার্থে এলাকার নতুন সড়ক পাকা করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিতি:
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের এক বিশাল সমাগম ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
উপজেলা প্রশাসন ও পুলিশ: দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার এবং উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন।
রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু বেপারী, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট বুলবুল আহমেদ গোলাপ, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার রহমান,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসিফ ইকবাল রনি, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন,জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম, চকমিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল হক খান সোহেল ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ সামান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাজিব হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো : অনিক হাসান, সরকারি মতিলাল কলেজ ছাত্রদলের সভাপতি শেখ কায়সার নাঈম প্রমুখ
এ বিষয়ে দৌলতপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) খন্দকার এনামুস সালেহীন বলেন,"এলজিইডিয়ার আওতাধীন এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মাধ্যমে দৌলতপুর উপজেলার সাথে আশপাশের অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বড় আমূল পরিবর্তন আসবে। সঠিক মান বজায় রেখে প্রকল্প তিনটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে এবং আজ মাননীয় সংসদ সদস্য মহোদয় তা আনুষ্ঠানিকভাবে জনগণের জন্য উন্মুক্ত করে দিলেন।"নতুন এই ব্রিজ ও পাকা সড়ক নির্মাণের ফলে দৌলতপুরের সার্বিক যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।#####