বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Headline :
নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ দৌলতপুরে সংসদ সদস্যের সাথে কর্মকর্তাদের মত বিনিময় নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ভূমি প্রতিমন্ত্রীর সাথে নেত্রকোনা জেলার কর্মকর্তাগণের মতবিনিময় সভা নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন রাসেল খান নাগরপুরে সরকারি কাজে বাধা: ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় টাঙ্গাইলের এডভোকেট সৈয়দা রকসি মেহেদী দৌলতপুরের চকমিরপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হতে চায় সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমান কাশাদহ থেকেই আগামীতে খাল খনন কর্মসুচির উদ্বোধন করবেন:এস,এ জিন্নাহ কবির

স্কুলবাসে অগ্নিসংযোগ: দগ্ধ ড্রাইভার বার্ন ইউনিটে

নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মারাত্মকভাবে দগ্ধ হন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত পৌনে ২টা দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ বাসচালকের নাম তাজেশ খান (৫৫)। তিনি সদর উপজেলার বাড়াই বিকরা গ্রামের আবুল হোসেনের পুত্র। প্রতিদিনের মতো বাসটি পার্কিং করে রেখে তিনি সেখানেই ঘুমাচ্ছিলেন। অগ্নিসংযোগের সময় ঘুমন্ত অবস্থায় তিনি আগুনে দগ্ধ হন।
গুরুতর অবস্থায় তবেজকে প্রথমে স্থানীয়ভাবে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page