নিজস্ব প্রতিবেদক:২৭ আগস্ট-২০২৫,বুধবার।
মানিকগঞ্জের শিবালয়ের উপজেলার পাটুরিয়া ৫ নং ফেরী ঘাট ও ঘাট সংলগ্ন আশপাশের এলাকায় পদ্মা নদীর অব্যাহত ভাঙনের রোধে জরুরী ভিত্তিতে স্থায়ী ভাবে নদী শাসনের দাবিতে মানববন্ধন করেছে জামায়াতের ইসলামী ।
আজ ২৭ আগস্ট শিবালয়ের উপজেলা জামায়াতের ইসলামী ও আরুয়া ইউনিয়নের জনগনের আয়োজনে পাটুরিয়া ৫ নং ফেরী ঘাট ও ঘাট সংলগ্ন নদী ভাঙ্গন এলাকায় ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,মানিকগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউরো বাংলা হার্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আবু বকর সিদ্দিক, শিবালয উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা হাতেম আলী,সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, বিশিষ্ট্য ব্যবসায়ী আয়ুব তালুকদার, ভাঙনের শিকারআব্দুস ছালাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর গত কয়েক দিনের ভয়াবহ ভাঙন শুরু হয়েছে । ভাঙনে পাটুরিয়া ৫ নং ফেরী ঘাট ও আশপাশের এলাকায় অর্ধশতাধিক বাড়ি-ঘর,জায়গা জমি নদী গর্ভে বিলীন হয়েছে । ইতিমধ্যে ভাঙন রোধে কিছু বালুর বস্তা ফেললেও তা প্রয়োজনের তুলনায় অপুতল । জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তাদের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানান।