বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাসুম ফুটবল একাডেমি কালের বিবর্তনে আবহমান হারিয়ে যাওয়া  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলাকে ধরে রাখতে  গ্রাম গঞ্জে উদ্যোগ নিয়েছেন  মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য  এস এ জিন্নাহ কবীর

দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি ::

মাদক চাঁদাবাজ দুর্নীতি রোধ কল্পে  আবহমান  কালের বিবর্তনে বাংলার  হারিয়ে যাওয়া  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি বাড়ি, নরি বাড়ি, হা-ডু-ডু খেলাকে যুব সমাজের মাঝে  ধরে রাখতে গ্রামগঞ্জে উদ্যোগ  নিয়েছেন  মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর  তিনি গ্রামগঞ্জে যুব সমাজের মাঝে  লাঠি বাড়ি, নরি বাড়ি  খেলা হা-ডু-ডু সহ হারিয়ে যাওয়া  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  খেলা গুলোকে  নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে উদ্যোগ গ্রহণ করেছেন।

সেই ধারাবাহিকতায় আজ  মঙ্গলবার ২৩ অক্টোবর বিকালে  মানিকগঞ্জের দৌলতপুর  উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাসাইল  মরহুম আব্দুল সাত্তার শিকদারের বাড়িতে  গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠিবাড়ি,নরি বাড়ি  (সরদার বাড়ি) খেলা অনুষ্ঠিত  হয়।

ঐতিহ্যবাহী এ লাঠিবাড়ি,নরি বাড়ি   খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা দেখতে দুপুর  থেকেই জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী দর্শনার্থী নারী-পুরুষ।  একপর্যায়ে বাড়ির উঠান চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কয়েক হাজার দর্শক লাঠি বাড়ি, নরি বাড়ি, ঢেঁকি খেলা  খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য, কৌশল ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপভোগ করেন।

বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টার এর সভাপতিত্বে ও বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী  ও দৌলতপুর  উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক  অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা  মো: শাহিনুর হোসেন শাহিন  এর  সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশজাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ নোমানী।

উক্ত লাঠিবাড়ি খেলায়  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  ও  দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান,সাবেক  সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে  ছিলেন,  উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সেন্টু, সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বাঘুটিয়া ইউনিয় বিএনপি’র সাবেক সহ-সভাপতি শাহ আলম বেপারী, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাবেক  সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো: সাইফুল  ইসলাম, উপজেলা   যুবদলের সদস্য আব্দুল কাদের,দৌলতপুর উপজেলা শহীদ জিয়ার প্রজন্ম দলের সহ-সভাপতি আসাদুজ্জামান আকাশ,ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক  মোহাম্মদ নুর আলম, ৯ ওয়ার্ড সভাপতি সানোয়ার হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বেপারী,  বাঘুটিয়া ইউনিয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুজ্জামান ,অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ খোরশেদ আলম,পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান, ওয়ার্ড যুব দলের সভাপতি মোহাম্মদ আলী হোসেন,  বাঘুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহফুজ খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,   বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক  শামীম হোসেন প্রমূখ।

উপজেলার  বিভিন্ন স্থান থেকে লাঠি বাড়ি, নরি বাড়ি   খেলায় অংশ নেওয়া খেলোয়াড়রা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আনন্দ দেন। প্রতিটি আক্রমণ ও প্রতিরোধে দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। খেলাকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

এসময় বক্তারা বলেন , গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। মাদক, চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্য বদ্ধ হতে হবে।  মোবাইল ও প্রযুক্তিনির্ভর বিনোদনের বাইরে তরুণ সমাজকে মাঠমুখী করতে লাঠি বাড়ি, নরি বাড়ি, সরদার বাড়ি খেলার  মতো দেশীয় খেলাগুলোর আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।

পরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page