বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাসুম ফুটবল একাডেমি কালের বিবর্তনে আবহমান হারিয়ে যাওয়া  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলাকে ধরে রাখতে  গ্রাম গঞ্জে উদ্যোগ নিয়েছেন  মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য  এস এ জিন্নাহ কবীর

ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার দেওভোগ, বীরসিংজুরী, রুহন্ডী ও সিংজুরী গ্রামবাসীর উদ্যোগে শুক্রবার ( ২৩ অক্টোবর ) বিকেলে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী এ হাডুডু খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা দেখতে দুপুর থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। একপর্যায়ে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজার হাজার দর্শক খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য, কৌশল ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপভোগ করেন।

সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

খেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহানুর রহমানের সঞ্চালনায় এ সময় খেলাটি উদ্বোধন করেন ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন । এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শওগত আলী খান,, সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলায় অংশ নেওয়া খেলোয়াড়রা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আনন্দ দেন। প্রতিটি আক্রমণ ও প্রতিরোধে দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। খেলাকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

এসময় প্রধান অতিথি বলেন , গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। মোবাইল ও প্রযুক্তিনির্ভর বিনোদনের বাইরে তরুণ সমাজকে মাঠমুখী করতে হাডুডুর মতো দেশীয় খেলাগুলোর আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।

খেলায় অংশ গ্রহণ করেন ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের কামারজাগী ভোরের আলো যুব সংঘ ও পয়লা ইউনিয়নের বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাব।

খেলায় কামারজাগী ভোরের আলো যুব সংঘ ২ পয়েন্টে বিজয়ী হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page