নিজস্ব প্রতিবেদক :৩০ ডিসেম্বর ২০২৫,মঙ্গলবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিষ্ণু কুমার বসাক (৪৫)কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। বিষ্ণু কুমার বসাক দৌলতপুর গ্রামের গৌড় বসাকের ছেলে।
আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় দৌলতপুর বাজার থেকে বিষ্ণু কুমার বসাককে দৌলতপুর থানা পুলিশ আটক করে।
দৌলতপুর থানায় ভাঙচুর ও নাশকতা মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কমর উদ্দিন বিষ্ণু বসাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।