নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর পশ্চিম পারে চরাঞ্চলের ঐতিহ্যবাহী চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন ।
বিশেষ অতিথি ছিলেন,ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কানুনগো জুলফিকার আলী ভুট্টো,চরকাটারী ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী মন্ডল।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সার্ভেয়ার মুহাম্মদ বাবুল আক্তার ।
খেলা ও অনুষ্ঠান পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মোঃ তোফায়েল আহমেদ ও ধর্মীয় শিক্ষক আলী হাসান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল হক বিএসসি।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন ও ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ বাবুল আক্তারসহ অতিথিবৃন্দ।
####