বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Headline :
নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ দৌলতপুরে সংসদ সদস্যের সাথে কর্মকর্তাদের মত বিনিময় নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ভূমি প্রতিমন্ত্রীর সাথে নেত্রকোনা জেলার কর্মকর্তাগণের মতবিনিময় সভা নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন রাসেল খান নাগরপুরে সরকারি কাজে বাধা: ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় টাঙ্গাইলের এডভোকেট সৈয়দা রকসি মেহেদী দৌলতপুরের চকমিরপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হতে চায় সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমান কাশাদহ থেকেই আগামীতে খাল খনন কর্মসুচির উদ্বোধন করবেন:এস,এ জিন্নাহ কবির

ভোটের মাঠে জনগণকে দেয়া ওয়াদা শতভাগ বাস্তবায়ন করা হবে – মন্ত্রী আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি:২৩ ফেব্রুয়ারী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ভোটের মাঠে প্রত্যেক জনগণকে যে ওয়াদা দিয়েছি তা শতভাগ বাস্তবায়ন করা হবে। মানিকগঞ্জের জনগণের কাছে আমি ওয়াদাবদ্ধ। আমি যেন মানিকগঞ্জের জনগণের পাশে থাকতে পারি। আমার পৃথিবীটাই মানিকগঞ্জকে নিয়েই।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আমার নির্বাচনের সময় সাধারণ জনগণ এবং দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে দাড়িয়ে ছিলেন। আমি মানিকগঞ্জ জেলাকে নিয়ে যে স্বপ্ন দেখেছি তা যেন পূর্ণ করতে পারি।

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরো বলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি কোন উন্নয়ন হয়নি। জেলার অনেক ঐতিহ্য রয়েছে সেগুলো উন্নয়ন করা হবে। প্রথমে নদী শাসন ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে।

আগামী একবছরের অগ্রধীকার বৃত্তিতে উন্নয়ন সম্পর্কে মন্ত্রী আরো বলেন, সামনে আমাদের হজ্ব আসছে। হজ্ব যাত্রীদের যেন কোন অসুবিধা না হয়। প্রবাসীরা যেন এয়ারপোর্টে নেমে যেন মনে করে এয়ারপোর্টের পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বিমানখাতকে একটি বিশ্বমানের পরিনত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা,অতিরিক্ত পুলিশ মহরম আলী, জজকোর্টের পিপি নুরতাজ আলম বাহার, জেলার বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।######

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page