নিজস্ব প্রতিবেদক :
বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যেই ৬ টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করেছেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দেওয়ায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৬ নং চকমিরপুর ইউনিয়ন বাসীর সেবা করতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন
বারবার কারা নির্যাতিত যুব নেতা, রাজপথের দুঃসময়ের সাহসী সৈনিক , মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য এসএ জিন্নাহ্ কবিরের বিশ্বস্ত ব্যক্তিত্ব , কর্মীবান্ধব নেতা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম।
তিনি আজ (২৩ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের দৌলতপুর বাজারে তার দলীয় কার্যালয় নেতাকর্মীদের সাথে কথা বলে আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করেন।
তিনি বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে চকমিরপুর ইউনিয়ন কে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,স্বাস্থ্য সেবার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকদের ভাগ্য উন্নয়ন,মাদক মুক্ত, একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলবো । তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনে মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছি। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে মূল্যায়ন করবে । বর্তমানে বিএনপি’র মাননীয় চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে গণতন্ত্র ও আইনের শাসন শুরু হয়েছে । মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আমার অভিভাবক এস এ জিন্নাহ কবির ভাইয়ের সুদৃষ্টি থাকলে আমি নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করতে পারবো ।
এদিকে চকমিরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের একাধিক সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, বারবার কারা নির্যাতিত যুব নেতা, রাজপথের দুঃসময়ের সাহসী বীর সৈনিক , মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য এসএ জিন্নাহ্ কবিরের বিশ্বস্ত ব্যক্তিত্ব , কর্মীবান্ধব নেতা যুবদলের আইকন,যুব সম্রাট,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের উন্নয়ন হবে। তারা সাইফুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে পেতে চায়।
সাইফুল ইসলাম দৌলতপুর উপজেলার সদরের চকমিরপুর ইউনয়নের দৌলতপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার বাবা দৌলতপুর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফি উদ্দীন । সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: সাইফুল ইসলাম দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। সরকারি মতিলাল ডিগ্রী কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রি পাস করেন। তার বড় ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম মানিকগঞ্জ মত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
তিনি বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে বর্তমান সরকারের মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহযোগিতায় এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করতে পারবো ইনশাল্লাহ। চক মিরপুর ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
#####