বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline :
নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ দৌলতপুরে সংসদ সদস্যের সাথে কর্মকর্তাদের মত বিনিময় নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ভূমি প্রতিমন্ত্রীর সাথে নেত্রকোনা জেলার কর্মকর্তাগণের মতবিনিময় সভা নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন রাসেল খান নাগরপুরে সরকারি কাজে বাধা: ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় টাঙ্গাইলের এডভোকেট সৈয়দা রকসি মেহেদী দৌলতপুরের চকমিরপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হতে চায় সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমান কাশাদহ থেকেই আগামীতে খাল খনন কর্মসুচির উদ্বোধন করবেন:এস,এ জিন্নাহ কবির

প্রধানমন্ত্রী তারেক রহমান কাশাদহ থেকেই আগামীতে খাল খনন কর্মসুচির উদ্বোধন করবেন:এস,এ জিন্নাহ কবির

মানিকগঞ্জ প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য ও মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীতে এই কাশাদহ থেকেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এটা আমরা আশা করতে পারি।কৃষকদের ভাগ্যের পরিবর্তনে খাদ্যের স্বয়ংসম্পর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করার জন্য খাল কাটা কর্মসুচি হাতে নিয়েছেন বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ শিবালয় এলাকায় যমুনা নদীর তীরে কাশাদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর সেচ প্রকল্পের ইরি-বোরো মৌসুমের সেচ কাযর্ক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ ১ আসলে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এ সব কথা বলেন।

তিনি আরো বলেন,বাংলাদেশটাকে একটা উন্নত দেশ গড়ার স্বপ্ন নিয়ে খাল খনন কর্মসুচির মাধ্যমে এই কাশাদহ খাল কেটেছিলেন আমাদের সেই প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমান।কৃষিতে নির্ভর হওয়ার এবং কৃষকের ভাগ্যের পরিবর্তনের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমান যে কর্মসুচির নিয়েছিলেন এই কাশাদহ খাল কাটার কর্মসুচি থেকেই সেই খাল কাটা কর্মসুচির উদ্বোধন করেছিলেন। সেই সময় আমার খাল কাটার এবং কোদাল ধরার সৌভাগ্য হয়েছিল।আজকে সেই খালের পানি ছেড়ে দিয়ে এই এলাকার কৃষকের চাষা-বাদের সুবিধার জন্য পানি সরাবরাহের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

আপনারা জানেন ইতিমধ্যে বিপ্লবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষনা করেছেন তার আগামী দিনে দেশেটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রথম পাঁচটি কর্মসুচির মধ্যে প্রথম দু’টি গুরুত্বপূর্ণ কর্মসুচি হলো একটি হলো মাদক, জুয়া, চাঁদাবাজি ও দখলবাজি নির্মুল করা। আরেকটি হলো কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘঠিয়ে খাদ্যের স্বয়ংসম্পর্ণ ঘটিয়ে বিদেশে খাদ্য রপ্তানি করার জন্য খাল কাটা কর্মসুচি। ইন্নাশাআল্লাহ এই খাল কাটা কর্মসুচি আগামিতে আমাদের নেতা বিপ্লবী তারেক রহমান এই কাশাদহ খাল কাটার মাধ্যমেই পুণরায় খাল কাটার পরিকল্পনা নিয়েই আগামীতে ওই এই খাল খনন কর্মসুচির উদ্বোধন করবেন এটা আমরা আশা করতে পারি। জ

সাংবাদিকেদের উদ্দেশে তিনি বলেন, এই খালটাকে যদি পুনরায় খনন করে দুই পাশে যদি মানুষের চলাচলের রাস্তা বা পার্কের মতো বসার পরিবেশ তৈরি করে দিতে পারি, পদ্মা-যমুনা এবং কাশাদহ খাল এটা একটি পর‌্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।অাপনারা লিখবেন, আপনাদের লিখনির মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে ইনশাআল্লাহ এই কাশাদহ খাল একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কাশাদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডে’র সভাপতি সফিউদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবালয় উপজেলা নির্বহী অফিসার মনিষা রানী কর্মকার, সহকারি কমিশনার (ভুমি)জান্নাতুল নাঈম, মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, যুবদলের আহবায়ক মো. হোসেন আলী, কাশাদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মো. আরোঙ্গ প্রমুখ।
উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১লা ডিসেম্বর এই ঐতিহাসিক কাশাদহ খাল কাটার মাধ্যমে খাল খনন কর্মসুচির উদ্বোধন করেছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page