স্টাফ রিপোর্টার, নেত্রকোনা: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬,
নেত্রকোনা সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান খসরু ব্যাপক আলোচনায় রয়েছেন।
জানা গেছে, নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান খান খসরু গত দেড় দশক ধরে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। রাজনৈতিক কারণে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হয়ে কারাবরণও করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪নং সিংহের বাংলা ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হককে বিজয়ী করতে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিন-রাত পরিশ্রম করেছেন। ওই নির্বাচনে সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রেখে তিনি দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়াও এলাকায় দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন তিনি। পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪নং সিংহের বাংলা ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন।
ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে মুখলেছুর রহমান খান খসরুর পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা যায়। বিএনপির দুঃসময়ের কান্ডারী হিসেবেও তিনি এলাকাবাসীর কাছে সুপরিচিত।
চেয়ারম্যান পদপ্রার্থী মুখলেছুর রহমান খান খসরু বলেন, “আমি নির্বাচিত হলে ৪নং সিংহের বাংলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত তৃণমূলভিত্তিক কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।####