বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline :
নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ দৌলতপুরে সংসদ সদস্যের সাথে কর্মকর্তাদের মত বিনিময় নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ভূমি প্রতিমন্ত্রীর সাথে নেত্রকোনা জেলার কর্মকর্তাগণের মতবিনিময় সভা নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন রাসেল খান নাগরপুরে সরকারি কাজে বাধা: ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় টাঙ্গাইলের এডভোকেট সৈয়দা রকসি মেহেদী দৌলতপুরের চকমিরপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হতে চায় সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমান কাশাদহ থেকেই আগামীতে খাল খনন কর্মসুচির উদ্বোধন করবেন:এস,এ জিন্নাহ কবির

নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

oppo_2048

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শামছুল খান নামের এক ব্যক্তির বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মীরনগর ২নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় হঠাৎ ঘর থেকে আগুনের শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরের ভেতরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এতে পরিবারটি বর্তমানে দিশেহারা অবস্থায় রয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিশেষ করে বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা বিষয়ে সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন ও আগুন নিয়ন্ত্রণ প্রসঙ্গে নাগরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। দ্রুত পদক্ষেপ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন আশপাশে ছড়িয়ে পড়েনি বলে তিনি জানান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page