বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline :
নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ দৌলতপুরে সংসদ সদস্যের সাথে কর্মকর্তাদের মত বিনিময় নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ভূমি প্রতিমন্ত্রীর সাথে নেত্রকোনা জেলার কর্মকর্তাগণের মতবিনিময় সভা নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন রাসেল খান নাগরপুরে সরকারি কাজে বাধা: ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় টাঙ্গাইলের এডভোকেট সৈয়দা রকসি মেহেদী দৌলতপুরের চকমিরপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হতে চায় সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমান কাশাদহ থেকেই আগামীতে খাল খনন কর্মসুচির উদ্বোধন করবেন:এস,এ জিন্নাহ কবির

বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন রাসেল খান

নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
জিয়া সাইবার ফোর্সের টাঙ্গাইল জেলা শাখার প্রচার সম্পাদক মো. রাসেল খানের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে তাকে পুনরায় সাংগঠনিক দায়িত্বে সচল করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম হারুন অর রশিদ এবং (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলামের সম্মতিতে এই আদেশ কার্যকর করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. রাসেল খানের টাঙ্গাইল জেলা শাখার প্রচার সম্পাদক পদসহ সকল পর্যায়ের পদের বহিষ্কারাদেশ অত্র তারিখ হতে প্রত্যাহার করা হলো। কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. আরিফ হোসেন খোকন স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মো. রাসেল খান বলেন, “আমি সংগঠনের আদর্শের প্রতি সর্বদা অবিচল ছিলাম। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন, তার প্রতি সম্মান রেখে আমি আগামী দিনে দলের প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করতে সচেষ্ট থাকব।”

রাসেল খানের পুনর্বহালের খবরে টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page