বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline :
নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ দৌলতপুরে সংসদ সদস্যের সাথে কর্মকর্তাদের মত বিনিময় নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ভূমি প্রতিমন্ত্রীর সাথে নেত্রকোনা জেলার কর্মকর্তাগণের মতবিনিময় সভা নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন রাসেল খান নাগরপুরে সরকারি কাজে বাধা: ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় টাঙ্গাইলের এডভোকেট সৈয়দা রকসি মেহেদী দৌলতপুরের চকমিরপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হতে চায় সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমান কাশাদহ থেকেই আগামীতে খাল খনন কর্মসুচির উদ্বোধন করবেন:এস,এ জিন্নাহ কবির

সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় টাঙ্গাইলের এডভোকেট সৈয়দা রকসি মেহেদী

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল :

সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় রয়েছেন টাঙ্গাইলের জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক এবং টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোট,জজ কোর্টের অতিরিক্ত পিপিএডভোকেট সৈয়দা রকসি মেহেদী ।
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে আলোচনায় আছেন ১৭ বছরের স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ও রাজপথ কাঁপানো বীর সৈনিক,নির্যাতিত নেত্রী এডভোকেট সৈয়দা রকসি মেহেদী ।
স্বৈরাচার শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হয়েছেন তিনি।
জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সহশ্রম বিষয়ক সম্পাদকএবং জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক একজন অভিজ্ঞ রাজনৈতিক কর্মী,নিপীড়িত নারী ও শিশু আইনী সহায়তা কারী। তিনি এমএ,এল এল বি, এল এল এম (প্রথম শ্রেণী)”র একজন
আইনজীবী। তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকা অবস্থায় রাজনীতিতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন। নেতৃত্ব, সাংগঠনিক কাজ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি তাঁর দল এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার ফলে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে একজন সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এডভোকেট সৈয়দা রকসি মেহেদীরাজনৈতিক কর্মকাণ্ডের বাহিরেও একজন সমাজসেবক। করোনা মহামারিতেও তিনি নিজের জীবনের তোয়াক্কা না করে জনসাধারণের খোঁজখবর নিয়েছেন।

সমাজসেবা, উন্নয়ন ও দলীয় সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় ভাবে ভূমিকা পালন করেছেন তিনি। ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসনে দলীয় প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে দিনরাত পরিশ্রম করে জনসংযোগ করেছেন। এছাড়াও উঠান বৈঠক করে, টুকুর পক্ষে জনসম্পৃপ্ততা বৃদ্ধি করে ধানের শীষে ভোট দানে ভোটারদের উৎসাহিত করেছেন। অ্যাডভোকেট সৈয়দা রকসি মেহেদী টাঙ্গাইল করটিয়া চৌধুরীপাড়া নিজস্ব বাসায় বসবাস করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মান্নানের কন্যা।তিনি করটিয়া সরকারি সা’দাত বিশ্ববিদ্যালয়ে সাবেক জি এস সৈয়দ আব্দুল মান্নান (বাবুল) এর স্ত্রী। এডভোকেট সৈয়দা রকসি মেহেদী ১৯৯৪ সালে ছাত্রী জীবন থেকেই জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে আদর্শিত হন। গত ১৯৯৬ সালে করটিয়া সরকারি সা’দাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ফজিলাতুন নেছা মহিলা হোস্টেলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। বিগত দিনে সৈয়দা রকসি মেহেদী জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মাননীয় চেয়ারপার্সন ও মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ সহ সকল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। জাতীয়তাবাদী দল ( বিএনপির) চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান আমার রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনা করে দলীয়ভাবে আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন বলে আশাবাদী ইনশাল্লাহ।

####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page