বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline :
নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ দৌলতপুরে সংসদ সদস্যের সাথে কর্মকর্তাদের মত বিনিময় নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ভূমি প্রতিমন্ত্রীর সাথে নেত্রকোনা জেলার কর্মকর্তাগণের মতবিনিময় সভা নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন রাসেল খান নাগরপুরে সরকারি কাজে বাধা: ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় টাঙ্গাইলের এডভোকেট সৈয়দা রকসি মেহেদী দৌলতপুরের চকমিরপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হতে চায় সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমান কাশাদহ থেকেই আগামীতে খাল খনন কর্মসুচির উদ্বোধন করবেন:এস,এ জিন্নাহ কবির

দৌলতপুরে সংসদ সদস্যের সাথে কর্মকর্তাদের মত বিনিময়

মানিকগঞ্জ প্রতিনিধি :
নবনির্বাচিত মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি’র ) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ জিন্নাহ কবির এর সাথে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ( ০২ মার্চ) সোমবার সকাল ১১ টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী দল ( বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও মেহেরুবা পান্না,দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি মো:কমর উদ্দিন,উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন,সাব-রেজিস্টার তানিয়া সুলতানা, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,জেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুন্টু,বাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন, খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:জিয়াউর রহমান জিয়াসহ সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

নির্বাচনের পর এই প্রথম দৌলতপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মানিকগঞ্জ-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির সরকারি ভাবে আগমন করেন। প্রথমে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম অন্যান্য কর্মকর্তা বৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সেবা কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। ####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page