বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline :
নাগরপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল আওয়ালের উদ্যোগ নাগরপুরে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার দৌলতপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র‍্যালি দুর্নীতি, প্রকল্পের টাকা আত্মসাৎ ও স্বজনপ্রীতির মহোৎসবের পরও বহাল তবিয়তে ​পিডি সাজেদুল করিম আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় ছোট ভাইয়ের জমি দখলের পায়তারায় বড় ভাই দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে গাছের চারা বিতরণ যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শফিকুল ইসলাম শফিক দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার

নাগরপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল আওয়ালের উদ্যোগ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের যমুনা ও ধলেশ্বরী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু-এর নির্দেশনায় মঙ্গলবার (৯ জুন) সারাদিন এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের একান্ত সহকারী সচিব (এপিএস) মুশফিকুর রহমান সানি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমের শুরুতেই দপ্তিয়র ইউনিয়নের কয়েকটি পয়েন্টে যমুনা ও ধলেশ্বরী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে শত শত বিঘা ফসলি জমি, বসতভিটা ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু দ্রুত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা ভাঙনকবলিত বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তারা ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ (Geo-bag) ডাম্পিংসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি দীর্ঘমেয়াদি ও স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।

পরিদর্শন শেষে এমপির এপিএস মুশফিকুর রহমান সানি সাংবাদিকদের বলেন, “মাননীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু  নাগরপুর-দেলদুয়ারের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে রয়েছেন। নদীভাঙনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মাঠে গিয়ে পরিস্থিতি পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।”

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা দ্রুত পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page