বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

মানিকগঞ্জে চার অটোরিকশা চোর গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি।।

মানিকগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে চারজন অটোরিকশা চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।রবিবার (১০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন জয়ারা রোডের মায়ের দোয়া হোটেল-রেস্টুরেন্টের সামনে এবং একইদিন বিকেলে আশুলিয়ার উত্তর গাজীরচর এলাকায় পৃথক অভিযানে চার অটোরিকশা চোরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিনোদপুর এলাকার মৃত : আমিরউদ্দিনের ছেলে মো ইমরান হোসেন (৩৬), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কামারদা এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে মো. মোস্তফা মিয়া ওরফে মিলন (৩২), রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার রাজবাড়ি এলাকার সেকেন্দার মিয়ার ছেলে মো. আব্দুল মজিদ (৪৫),ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা এলাকার মৃত আ. মালেকের ছেলে মো. ফরহাদ (৪০)।ডিবি ও মামলা সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার জয়ারা রোডের মায়ের দোয়া হোটেল-রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেফতার ইমরান হোসেন ও মোস্তফা মিয়া ওরফে মিলন স্বীকার করেন যে, তারা জেলার বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় আব্দুল মজিদ ও ফরহাদের কাছে বিক্রি করতেন। পরে তাদের তথ্যের ভিত্তিতে আশুলিয়ার উত্তর গাজীরচর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মজিদ ও ফরহাদের কাছ থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা, একটি ব্যাটারি চালিত রিকশা, যন্ত্রাংশ, ৩৬ ইঞ্চি কাটার ও একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বিশেষ অভিযান চালিয়ে পেশাদার অটোরিকশা চুরি চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page