বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি :
আওয়ামী তান্ডবের লগি বৈঠার ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার  দাবিতে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা  অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার  চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
এসময়
রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ মানবতাবিরোধী অপরাধ বলে উল্লেখ করেন নেতাকর্মীরা। ২০০৬ সালের এই দিনে দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করে নারকীয় উল্লাস চালানো হয়েছিল। সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ এদিনই সংগঠিত হয়েছিল।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সেদিন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর পৈশাচিক হামলা চালিয়েছে ইতিহাসে তা নজিরবিহীন। লগি, বৈঠা, লাঠি, পিস্তল ও বোমা হামলা চালিয়ে যেভাবে মানুষ খুন করা হয়েছে তা মনে হলে আজও গা শিউরে ওঠে। সাপের মতো পিটিয়ে মানুষ মেরে লাশের উপর নৃত্য উল্লাস করার মতো ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনা শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বের বিবেকবান মানুষের হৃদয় নাড়া দিয়েছে। জাতিসংঘের তৎকালীন মহাসচিব থেকে শুরু করে সারাবিশ্বে ওঠে প্রতিবাদের ঝড়।
৫মে ২০২১৩ ঢাকায় শাপলা চত্বরে আলেম-ওলামার ওপর ইতিহাসের বর্বর নির্যাতন চালানো হয়েছে। নিরীহ, নিরস্ত্র আলেম-ওলামা ও ইসলামপ্রিয় তৌহিদি জনতার ওপর সরকারের নির্দেশে গভীর রাতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাজার হাজার সদস্য অভিযান চালায়।
২৫-২৬ ফেব্রুয়ারি ’২০০৯  বিডিআর হত্যাযজ্ঞ, নারায়ণগঞ্জ, লক্ষীপুরের হত্যাকাণ্ড, গুম, খুনের হাজার ঘটনা প্রমাণ করেছে আওয়ামী লীগের বাকশালী চরিত্র পাল্টায়নি।
 ২৮ অক্টোবরের পৈশাচিকতা ছিল নজীরবিহীন। যারা এর সাথে জড়িত তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। এর বিচার না হওয়া পর্যন্ত জাতি কলংক মুক্ত হবে না।
মিছিল ও পথসভা পরিচালনা করেন সদর উপজেলার আমির ইকবাল হোসাইন বাদল।
সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমির আহছান হাবিব মাসুদ , জেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শফিকুল ইসলাম খান,  জেলা কর্ম পরিষদের সদস্য ড. আব্দুল হামিদ, শহর আমির ও টাঙ্গাইল পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী,  যুব জামায়াতের সভাপতি  মো. বোরহানুল ইসলাম, দেলদুয়ার উপজেলা আমির আল-মমিন, সদর উপজেলার সেক্রেটারি আলমগীর হোসন, ছাত্র শিবিরের পৌরসভা উত্তরের সভাপতি মো. রিপন প্রমুখ।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page