বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline :
টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সাবেক সাংসদ মমতাজের পিএস জুয়েলসহ ছয়জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:১৫ আগস্ট-২০২৫,শুক্রবার।

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাহমুদুল হাসান জুয়েলসহ ছয়জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

শুক্রবার (১৫ আগস্ট) দিনভর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) রাত আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো. মাহমুদুল হাসান (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের মো. রতন খান (৪৩), মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো. আল-আমীন (৩২), মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা গ্রামের মো. আলী বর্দি মিয়া (৭০), শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. জসিম উদ্দিন (৪০) ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা কলিয়া গ্রামের হাজী মশিউর রহমান (৬৫)। তারা সবাই আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন র্পযায়ের নেতাকর্মী।

ওসি জানান, ১৫ আগস্ট উপলক্ষ্যে সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম করার পাঁয়তারা করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও মানিকগঞ্জের বিভিন্ন  থানায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে  শনিবার আসামিদের আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলার বিভিন্ন থানায় দায়ের করা রাজনৈতিক মামলাগুলোতে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।######

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page