বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

ধামরাইয়ে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, একজনের অবস্থা আশঙ্কাজনক

সুমন আহমেদ, ধামরাই (ঢাকা):২০ আগস্ট-২০২৫,বুধবার।
ধামরাইয়ে সন্ত্রাসীদের হামলায় দুই যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত সিফাত (১৯) বর্তমানে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত যুবক সজল (১৯) ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এ ঘটনায় আহত সিফাতের মা শিরিন আক্তার বাদি হয়ে ১২ জনসহ অজ্ঞাত আরোও চার পাঁচজনকে আসামী করে ধামরাই থানায় মামলা দায়ের করেছেন।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত সোমবার বিকেলে জালসা উচ্চ বিদ্যালয়ের পাশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা সিফাত ও সজলের পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সিফাতের অবস্থা আশঙ্কাজনক এবং সে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।

আজ সকাল ১০টার দিকে কাওয়ালীপাড়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিফাতের ভাই শিহাব হাসান বলেন, আমার ভাইকে শ্রাবনসহ দশ বারোজন মিলে মারধর করে এক পর্যায়ে ওর বন্ধু থামাতে গেলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা। কিল ঘুষি মারার পর তারা আমার ভাই ও তার বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করে। এতে আমার ভাইয়ের ফুসফুসে আঘাত লাগে। বর্তমানে সে এনাম মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সিফাতের মা শিরিন আক্তার বলেন, আমার ছোট ছেলে এখন লাইফ সাপোর্টে তাকে যারা আহত করেছে তাদের বিচার চাই। আমার ছেলে আমার ডাকে সাড়া দেয় না বলে সে কান্নায় ভেঙ্গে পড়েন।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ধামরাইয়ের সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এবং দ্রুত আসামিদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page