নিজস্ব প্রতিবেদক :২৩ আগস্ট-২০২৫,শনিবার।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে নদী ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ- ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির । তিনি বলেন, আমি নির্বাচিত হলে যমুনা নদী ভাঙ্গন রোধে কাজ করবো। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নিকট থেকে বরাদ্দ এনে নদী ভাঙ্গন রোধ কল্পে অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ করবো। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ শিবালয়ের পাটুরিয়া ৫ নং ফেরী ঘাট, তেওতা জাফরগঞ্জ,দৌলতপুরের বাঘুটিয়া,বাঁচামারা,চরকাটারী,হরিরামপুর সহ ভাঙ্গন ফবলিত গরীব দুঃখী মানুষের পাশে থাকবো। এই এলাকায় বেড়িবাঁধ তৈরীর মাধ্যমে পর্যটন ও বাণিজ্যিক এলাকা গড়ে তুলবো । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সব সময় যে কোন প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্থ, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ,ঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকতে হবে । নদী ভাঙ্গন প্রাকৃতিক দুর্যোগে বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে। আমি ব্যক্তিগত ভাবে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগিতা করবো । আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিতে এসেছি ।
আজ শনিবার ( ২৩ আগস্ট ) বিকাল ৪ টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের দাসকান্দি পাটুরিয়া ৫ নং ফেরী ঘাট এলাকায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কালে সাংবাদিকদের এ কথা জানান ।
তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো : নাসির উদ্দীন, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রী কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া মেম্বার, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মো: হোসেন আলী,জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, জেলা শ্রমিক দলে সাংগঠনিক সম্পাদক মো : রাজা মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো :শহিদুল ইসলাম,সদস্য সচিব মো: সাইদুর রহমান, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন প্রমূখ। ।#####