নিজস্ব প্রতিবেদক:২৮ আগস্ট-২০২৫,বৃহিস্পতিবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ- ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির বলেছেন, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ্য শহীদদের রক্ত ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে । স্বাধীনতার ৫৪ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে । আগামীতে ধানের শীষে ভোট দিতে জনগন ও ভোটাদের প্রতি আহবান জানান ।
আজ বৃহস্পতিবার ( ২৮ আগস্ট ) সন্ধায় মানিকগঞ্জের শিবালয় উপজেলা আরুয়া ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারনা সভা ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেছেন ।
তিনি আরো বলেছেন,যাদের বিগত ১৭ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামীলীগের সাথে আতাত করে সুবিধা ভোগ করেছেন বিদেশে এসিরুমে আরাম আইসে ঘুমিয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নামধারী আওয়ামী এজেন্ট মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন। তৃর্ণমুলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃস্টি করে দলকে ক্ষতি করছে । ভূয়া ফেসবুক আইডি খুলে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে দলের নেতাকমী ও জনগনকে বিভ্রান্ত করছে । সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে ।
আমি নির্বাচিত হলে যমুনা নদী ভাঙ্গন রোধে কাজ করব। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নদী ভাঙ্গন রোধ কল্পে অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী বেড়ী বাঁধ নির্মাণ শাসন করবো। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শিবালয়ের পাটুরিয়া ৫ নং ফেরী ঘাট,আরুয়া, তেওতা জাফরগঞ্জ,দৌলতপুরের বাগুটিয়া,বাঁচামারা,চরকাটারী ভাঙ্গন ফবলিত গরীব দুঃখী মানুষের পাশে থাকবো।
তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি।
৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: রফিক কাজীর সভাপতিত্বে এছাড়া আরও বক্তব্য রাখেন, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মো : নাসির উদ্দীন, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলার বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা তাতীদল সাবেক সভাপতি ইউনুস আলী মল্লিক, ঘিওর উপজেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া মেম্বার, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মো: হোসেন আলী,আরুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ মিয়া,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুন্সি, জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো সাইদুর রহমান, জেলা ছাত্র দলে যুগ্ম সাধারণ সম্পাদকদ জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন প্রমুখ।