বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

শেখ হাসিনা হেলিক্টার থেকে গুলি করে মায়ের কোলের শিশুকে হত্যা করেছে -ইকবাল হাসান মাহমুদ টুকু

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ প্রতিনিধি :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,শেখ হাসিনা হেলিক্টার থেকে গুলি করে মায়ের কোলের শিশুকে হত্যা করেছে। ৫দিনে দেড় হাজার মানুষকে হত্যা করেছে। বিগত বিএনপির ৪ হাজার কর্মীকে হত্যা করেছে হাসিনা। শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছে। প্রতিটি সেক্টরে লুটপাট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে পালিয়েছে। আগামীতে যে সরকার আসবে তাদেরকে এ ক্ষতি পুষিয়ে নিতে বেগ পেতে হবে। তিনি বলেন, আমাদের দেশে একটি দল ধর্মের সার্টিফিকেট বিক্রি করছে। বেহেশতের টিকিট বিক্রি করছে। তারা বাড়ী বাড়ী গিয়ে মা-বোনদের কোরআন শরীফ শেখানোর নামে রাজনীতিতে প্রবেশ করানোর ষড়যন্ত্র করছে। এটা খুব অশুভ লক্ষন। আপনারা কোরআন পড়েন কিন্তু আপনাদের যেন অন্ধ পথে পরিচালিত করতে না পারেন সে বিষয়ে সতর্ক থাকবেন।
বিএনপি নির্বাচনের মাধ্যমেই বিএনপি সব সময় ক্ষমতায় এসেছে এবং আগামীতে আসবে বলে মন্তব্য করে টুকু বলেন, আগামী ফেব্রুয়ারী মাসেই নির্বাচন হবে। উপদেষ্টা বলেছেন তিনি ফেব্রুয়ারীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন। মঙ্গলবার বিকেলে বহুলী ইউনিয়ন পরিষদ মাঠে কাজিপুর থেকে বহুলী ইউনিয়নকে সিরাজগঞ্জ সংসদীয় আসনে সংযুক্ত করায় ইকবাল হাসান মাহমুদ টুকুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন,দেশের অতন্দ্র প্রহরী মুক্তিযোদ্ধারা গত ১৬ বছর স্বৈরাচার হাসিনার কাছ থেকে সুবিধা নিয়ে চুপ ছিল। বীর উত্তম জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়া হলেও মুক্তিযোদ্ধারা কোন প্রতিবাদ করেনি। পাকিস্তান বাহিনীর হাতে বন্দী প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে নিমর্ম নির্যাতন করা হলেও প্রতিবাদ করা হয়নি। এমনকি আমার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটও কেড়ে নেয়া হয়েছিল। দেশে বিএনপি নেতাকর্মীদের পাখির মতো হত্যা, গুম খুন ও লুটপাটের রাজত্বের কায়েম করলেও মুক্তিযোদ্ধারা চুপ করেছিল। তিনি প্রশ্ন তুলে বলেন, হাসিনার শাসনামলে আপনারা পাকিস্তানী সেনাবাহিনীর চেয়ে খারাপ কাজ কম করেন নাই। যারা অন্যায়ের প্রতিবাদ করে না, তারা কিসের মুক্তিযোদ্ধা?. তাদের এসব কর্মকান্ডের কারনেই মুক্তিযুদ্ধে বিরোধীতাকারীরা আজ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছে।
বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস.এম রেজাউর রহমান ফিরোজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সভাপতি রুমানা মাহমুদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, ভিপি অমর কৃষ্ণ দাস ও ভিপি শামীম খান প্রমুখ। ####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page