বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

সিংগাইরে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

 সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:-১১ সেপ্টেম্বর-২০২৫,বৃহস্পতিবার।

মানিকগঞ্জের সিংগাইরে কামরুল হাসান (৩৪) নামের এক বাইক রাইড শেয়ারারকে ছুরিকাঘাত করে যাত্রী বেশে দুই ছিনতাইকারী মোটরসাইকেল(ঢাকা মেট্রো ল-৪২-৩৫৩৫) ছিনিয়ে নিয়েছে । এসময়  ছিনতাইকারিদের চুরিকাঘাতে চালক রক্তান্ত  জখম হয় বুধবার(১০ সেপ্টেম্বর)দিবাগত রাত সোয়া ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের শহিদ রফিক সেতুর উত্তর পাশে ফোর্ডনগর রাস্তার কাইফ এগ্রো’র সামনে এ ঘটনা ঘটে। আহত কামরুল হাসান পিরোজ জেলার মেছারাবাদ থানার বড়ছাকাঠি গ্রামের আব্দুল মান্নান মিয়ার পুত্র। এ ঘটনায় ওই চালক বাদী হয়ে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে প্রকাশ, বাইক রাইড শেয়ারার কামরুল হাসান মিরপুর-২ নাম্বার থেকে একজন অজ্ঞাতনামা পুরুষকে (৩০) ৬ শ টাকা ভাড়ায় মানিকগঞ্জের সিংগাইরের ধল্লার উদেশ্য রওনা দেয়। পথিমধ্যে হেমায়েতপুর পদ্মার মোড় থেকে ওই যাত্রী তার আরেক বন্ধুকে মোটরসাইকেলে ওঠায়। গন্তব্যে পৌঁছানোর আগেই পিছন থেকে চালককে চুরি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলে লুটে পরে।  এসময় মোটরসাইকেলটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম তৌফিক আজম মোটরসাইকেল ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন,বাদির অভিযোগ পেয়েছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page