বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

টাঙ্গাইলে নীতিমালা না মানায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সমিতির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন 

মুক্তার হাসান, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার জেলা প্রাইভেট হাসপাতালে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির নীতিমালা না মানার কারণে প্রতিবাদ সমাবেশ পালন করা হয়েছে। আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) সকালে শহরের সাবালিয়া এলাকায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির সভাপতি ছাইদুল হক সাদুর সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি কাজী বাহালুল হক দিপু, যুগ্ম সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আবু কাওছার প্রমুখ। এসময় জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ‘সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার আমাদের সমিতির কোনো নিয়মনীতির তোয়াক্কা করছে না। তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য প্যাথলজিক্যাল চিকিৎসকের ইলেকট্রিক স্বাক্ষর ব্যবহার করছে।’

এসময় তিন দিনের মধ্যে মালিক সমিতির সঙ্গে বসে সভা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page