শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

নাগরপুরে ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ১৯ সেপ্টেম্বর-২০২৫,শুক্রবার।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা স্প্রোটিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ইং আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) বিকাল ৪ টায় উপজেলার ঐতিহ্যবাহী ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।

খেলায় নাগরপুরের গর্ব ভাদ্রার কৃতি সন্তান বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ,আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট পরমানু চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা: মো: সানোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট্য ব্যবসায়ী ,রাজশাহী বিশ^বিদ্যাল জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: আতিকুর রহমান (আতিক) । উদ্বোধক ছিলেন,সাবেক ছাত্র নেতা মো: সামছুল আলম সরকার(খোকন) । সম্মনিত অতিথি ছিলেন,সমাজ কল্যান মন্ত্রানালয়ের সহকারী পরিচালক (প্রসাশন উইং) মুহাম্মদ মনোয়ার হোসেন ।

বিশেষ অতিথি ছিলেন,নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস-চেয়ারম্যান মো: রফিজ উদ্দিন,দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধাআব্দুল হাই সরকার,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: মিজানুর রহমান ,উপজেলা বিএনপির প্রকাশনা ও প্রচার সম্পাদক এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো: নজরুল ইসলাম,উপজেলা বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো: হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সভাপতি উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো: জিহাদ হোসেন ডিপটি,উপজেলা কৃষকদলের সভাপতি মো: হুমায়ন কবির,উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক জাহিদ হাসান জাহিদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহাবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির, প্যানেল চেয়ারম্যান মো: আজম খান, ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি আরশেদ আলী, ভাদ্রা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম সরদার,যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রশিদ শাহানুর, প্রভাষক হারুন উর রশিদ, ভাদ্রা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: আলম ভিপি, ইউপি সদস্য ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মো: বেলাল সরদার, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: আনোয়ার হোসেন আনু,সদস্য সচিব সায়েদুর রহমান হোসেন প্রমূখ।

বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ,আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট পরমানু চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা: মো: সানোয়ার হোসেন বলেন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় এই খেলা পরিচালনা করতে সক্ষম হয়েছি। সবার সহযোগিতা পেলে  আগামীতে এই মাঠে ফুটবল টুর্নামেন্ট ব্যবস্থা করা হবে। মাদক মুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলার মাঠে আনতে হবে । মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই । মাদক ছাড়ি,মাদককে না বলি, খেলাধুলা করতে মাঠে আসি। এই শ্লোগানকে সামনে রেখে যুব সমাজকে খেলাধুলায় মনোযোগি হতে আহবান জানান তিনি । সার্বিক তত্ত্বাবধানে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ভাদ্রা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাসান মাহমুদ ( চঞ্চল) ।

স্থানীয় ভাদ্রা স্প্রোটিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলয়ে অংশ গ্রহন করেন মানিকগঞ্জ গড়পাড়া একাডেমী বনাম সিরাজগঞ্জের কলমকান্দা স্প্রোটিং ক্লাব । খেলায় মানিকগঞ্জ গড়পাড়া একাডেমী ১-০ গোলে সিরাজগঞ্জের ধোপাকান্দি স্প্রোটিং ক্লাবকে পরাজিত করেন । বিজয়ী দলকে এক লক্ষ টাকা নগদ পাইজ মানি ও পরাজিত দলকে ষাট হাজার টাকা নগদ পাইজ মানি প্রদান করেন ।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page