শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মানিকগঞ্জের জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

মানিকগঞ্জ প্রতিনিধি  ঃ   ,২৬ সেপ্টেম্বর 
জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতির মাধ্যমে লেবেল লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে জাতীয় নির্বাচন এবং সকল ফ্যাসিস্টদের বিচার ও জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামাতের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল পূর্ব মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ একটি বিক্ষোভ মিছিল বের করে।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা উত্তর টিম সদস্য ও মানিকগঞ্জ -৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর থানা আমির ডাক্তার ফজলুল হক, সিংগাইর থানা আমীর আব্দুল মান্নান প্রমুখ।
সমাবেশের বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে পি আর পদ্ধতির মাধ্যমে নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি প্রকৃত লেভেল প্লেয়িং ফিল তৈরি করতে হবে ।একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসকারী ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন করতে হবে । বক্তার আরো বলেন,অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
এছাড়াও জামায়াতের সিংগাইর উপজেলা শাখা শিবালয় উপজেলা শাখা পৃথক পৃথক মিছিল সমাবেশ করেছে।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page