শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

ঘিওরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুরে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়। দেশে টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১২ অক্টোবর ২০২৫ হতে দেশব্যাপী ০৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের ১ ডোজ টিসিভি টিকা প্রদানের নিমিত্ত “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাসিব আহসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহনাজ ফেরদৌস, সাংবাদিক আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page