শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ৩ কিশোরী নিখোঁজ

মুক্তার হাসান টাঙ্গাইল :
টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ঘোষ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোরীরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের দুই মাদ্রাসায় পড়ুয়া কন্যা আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এবং ওদের খালাতো বোন কেশন মাইজাল এলাকায় মনিরুজ্জামানের কন্যা পঞ্চম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তার (১১)।
এঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নিখোঁজ ওই তিন কিশোরী অপর খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে উপজেলার ঘোষ পাড়া এলাকায় বেড়াতে আসে।
পরে শনিবার দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে।
গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোত ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) পর্যন্ত তাদের কাউকে খুজে পাওয়া যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী  পরিচালক মো: জানে আলম বলেন, নদীতে নিখোঁজ এর ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দ্রুত ঘটনা স্থলে পৌছায়। যে পর্যন্ত তাদেরকে খুজে পাওয়া না যায় উদ্ধার কাজ চলমান থাকবে।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page