শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

দৌলতপুরে বিএনপির ৩১ দফা প্রচার ও তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ০৪ অক্টোবর-২০২৫,শনিবার।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিএনপির ৩১ দফা প্রচার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সমাবেশে প্রধান অতিথি ছিলেন,মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা কৃষকদলের সাবেক আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তোজাম্মেল হক তোজা ।

 

শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫ টায় দৌলতপুর উপজেলা শহরের পরিষদ চত্ত¡র থেকে বিশাল মিছিল বের হয়ে বাজার বাসষ্ট্যান্ড,শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ স্থলে এসে শেষ হয়। বৃষ্টি উপেক্ষা করে দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী সমবেশে অংশ গ্রহন করে।

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শওকত জাহাঙ্গীর রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: গোলাম ইয়াছিন, উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান হাফেজ হযরত আলী, উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান তুলা, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি নুরুজ্জামান রাশেদ, জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক মির্জা বাদল,উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব মো: শওকত আলী মাস্টার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো: বাবুল হোসেন,বিএনপি নেতা মো: খোকন মিয়া, দৌলতপুর উপজেলা জিয়া মঞ্চ সভাপতি মো: রাজিব হোসেন,সাধারন সম্পাদক ডা: দুলাল হোসেন,শিবালয় উপজেলা জিয়া মঞ্চ সাধারন সম্পাদক মো: জাহিদ হোসেন,চকমির পুর ইউপি কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো: নুরুল ইসলাম প্রমূখ ।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page